"সারে ভারতমে এক নাম-জয় শ্রীরাম জয় শ্রীরাম"এই শ্লোগান তুলে রাম নবমীর শোভাযাত্রা বের হল দক্ষিণ দিনাজপুরেও। পাশাপাশি বালুরঘাটের রঘুনাথপুরে রঘুনাথ মন্দিরে রামনবমীর পূজা উপলক্ষে মেলা বসে। জানা গেছে, রামনবমী উৎযাপন সমিতির পরিচালনায় রবিবার সকালে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা। এরপর সমগ্র শহর পরিক্রমা করে রঘুনাথপুরে শেষ হয় শোভাযাত্রা। পূর্নাথীরা মন্দিরের পাশে থাকা অত্রেয়ী নদীতে স্নান করে বহু প্রাচীন এই মন্দিরে পুজা দেন। প্রায় একশ মটোর সাইকেল সহ হাজার দুয়েক মানুষ এই শোভাযাত্রায় যোগ দিয়েছিল। এই শোভাযাত্রায় কোন রূপ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার তৎপরতায় ছিল প্রশাসন। এছাড়াও পুলিশ মোতায়েন ছিল শহর জুড়েই।
অপরদিকে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পাশাপাশি বুনিয়াদপুরেও রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের হয়। এদিন সকালে শ্রী রামের মুর্তি পুজোর পর বর্নাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় হনুমান ও রামের রূপসজ্জায় অনেকে অংশগ্রহন করেছিল জনসাধারণেরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/62R72Q5UHTU